Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন

Advertisement

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের বিখ্যাত মুম্বাইয়ের বাংলো ‘জলসা’ নিয়ে এবার বিস্ফোরক পারিবারিক বিরোধ সামনে এসেছে। কিংবদন্তি এই তারকার বিরুদ্ধে তার ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন এই বাংলোর মালিকানা চ্যালেঞ্জ করে বড় ধরনের প্রশ্ন তুলেছেন। 

১৯৯৩ সালে সম্পন্ন হওয়া একটি উপহার দলিল বা ‘গিফট ডিড’-কে ঘিরে তৈরি হয়েছে এই তীব্র দ্বন্দ্ব। রমলা বচ্চনের অভিযোগ, তার অজান্তেই ও কোনো ধরনের অনুমতি ছাড়াই অত্যন্ত গোপনে এই মূল্যবান সম্পত্তি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। 

গত সাত মাস ধরে রমলা বচ্চন এ বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করার পর বর্তমানে বিষয়টি আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের টেবিলে গড়িয়েছে এবং সেখানে ইতোমধ্যেই একটি আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে। 

এই সম্পত্তি বিতর্কের মূলে রয়েছে সরকারি ও হাউজিং সোসাইটির নথির মারাত্মক গরমিল। কাপোল হাউজিং সোসাইটির নথিপত্র অনুযায়ী ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও, মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনও মালিক হিসেবে রমলা বচ্চনের নামই বহাল রয়েছে।

সরকারি নথিতে রমলার নাম পরিবর্তন করে জয়ার নাম অন্তর্ভুক্ত করার চূড়ান্ত চেষ্টা চালাতেই মূলত এই পুরোনো বিষয়টি প্রকাশ্যে আসে। রমলার দাবি, মূল সম্পত্তিটি তারই নামে নিবন্ধিত ছিল এবং ১৯৯৩ সালের একটি ত্রুটিপূর্ণ উপহার দলিলের মাধ্যমে তা জয়া বচ্চনের নামে সরিয়ে নেওয়া হয়। 

দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন 

ওই দলিলের বৈধতা ও কার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রমলা বচ্চন দাবি করেছেন, সেই সময়কার দলিলটি নাকি কোনো আনুষ্ঠানিক স্ট্যাম্প পেপারে নয়, বরং সাধারণ সাদা কাগজে তৈরি হয়েছিল। সেখানে কোনো ধরনের স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং সবচেয়ে বড় কথা, দলিলে কোনো আইনি সাক্ষীর স্বাক্ষরও ছিল না। 

এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের অধীনে পরবর্তীকালে এই ত্রুটিপূর্ণ দলিলের নিয়মিতকরণ বা বৈধতা পাওয়া নিয়েও তিনি কড়া প্রশ্ন তুলেছেন। 

উপ-নিবন্ধক ফৈয়াজ মুলানি এই অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে বর্তমানে এ বিষয়ে নিবিড় শুনানি চলছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের লিখিত জবাব দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী মালিকানাধীন দাবি এবং বিতর্কিত দলিলের বৈধতার প্রশ্নগুলো অমীমাংসিত থাকায় কর্তৃপক্ষ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এদিকে এই স্পর্শকাতর বিষয়ে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভিষেক বচ্চনের একজন মুখপাত্র মুখ খুলতে নারাজ এবং এটিকে সম্পূর্ণ পারিবারিক অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। 

উল্লেখ্য, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ কেবল একজন খ্যাতনামা তারকার বিলাসবহুল বাড়িই নয়, এটি অমিতাভ বচ্চনের জীবনের সঙ্গে আবেগগতভাবে জড়িত। প্রতি রোববার এই বাড়ির বাইরে এসে হাজার হাজার ভক্তকে অভিবাদন জানানোর যে দীর্ঘদিনের ঐতিহ্য, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বাংলোটি। এখন দেখার বিষয়, পারিবারিক এই আইনি লড়াই শেষ পর্যন্ত কোন মোড় নেয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

ফেসবুকে অনন্ত জলিল যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

গ্রেফতার আতঙ্কে ১৭ দিন কাটিয়ে দেশ ছাড়েন স্বাধীন খসরু, জানালেন সেই অভিজ্ঞতা

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

ফেসবুকে জোভান মানুষ কখনোই সত্যের পাশে দাঁড়ায় না

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

ভাই হারালেন অভিনেতা ডিপজল

ভাই হারালেন অভিনেতা ডিপজল

আরও পড়ুন

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

দিলজিতের কনসার্টে গান গাওয়া নিয়ে আপত্তি গুজরাট প্রশাসনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম