Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত

Advertisement

দক্ষিণী সিনেমায় চার দশকের বেশি সময় ধরে রাজত্ব করা সুপারস্টার রজনীকান্তকে ভক্তরা ভালোবেসে ‘থালাইভা’ (নেতা বা প্রধান) বলে ডাকেন। সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে নিজের পরিশ্রমে প্রায় ৫০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা এই কিংবদন্তি অভিনেতা এবার স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের অর্জিত বিশাল সম্পত্তির একটি কানাকড়িও পরিবার পাবে না—এমন ঘোষণাই দিয়েছেন তিনি। 

রজনীকান্তের ইচ্ছা, মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়া হবে। 

এই পুরো সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১.২৫ একর জমির ওপর রজনীকান্ত এটি গড়ে তোলেন। এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে এই তারকা ও তার ভক্তদের গভীর আবেগ ও ইতিহাস। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যায় এই মণ্ডপের দরজা খুলে দেওয়া হয়েছিল বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য। 

এ ছাড়া ভক্তদের সঙ্গে রজনীকান্তের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের সাক্ষীও এই স্থানটি। একসময় এটি ভেঙে তিন তারকা হোটেল বানানোর গুঞ্জন উঠলেও, রাঘবেন্দ্র মণ্ডপ আজও চেন্নাইয়ের বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে।

জানা গেছে, রজনীকান্তের উইলে পরিষ্কার বলা হয়েছে যে এই মণ্ডপসহ তার সমস্ত সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। 

নিজের এই মহৎ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে থালাইভা বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন; তাই এই সিদ্ধান্ত তাদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার মাত্র।’ 

তামিল জনগণের প্রতি নিজের চিরকৃতজ্ঞতার কথা উল্লেখ করে রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

গান-অভিনয় থেকে দূরত্ব, তবুও যেখানে আলো ছড়াচ্ছেন তাহসান

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

সালমান-মাধুরীর সেই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

ছোট ভাইয়ের স্ত্রীর বাড়ি ‘আত্মসাৎ’ করে জয়াকে উপহার অমিতাভের!

আরও পড়ুন

‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কি কিয়ারা আদভানি?

‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কি কিয়ারা আদভানি?

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

১৪ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি আয় ছাড়াল ‘রামায়ণ’

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

হ্যালো... মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম