Logo
Logo
×

Advertisement

বিনোদন

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চার জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চার জন

ছবি: যুগান্তর

Advertisement

বলিউডের পর্দায় তিনি বহুদিন ব্রাত্য! একসময়ে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’, ‘খউফ’-এর মতো বহু হিন্দি সিনেমায় তাক লাগিয়েছেন। খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় তখন রীতিমতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, এমনকী ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিল।

‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে। উধাও চেনা গ্ল্যামারও। মুম্বইয়ের এক পশুকল্যাণ কেন্দ্র থেকে সম্প্রতি অভিনেতার শীর্ণকায় চেহারার ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এবার শরদ কাপুরকে ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধারের কথা জানালেন বন্ধু হেমা চৌধুরী।

হেমাই বর্তমানে শরদ এবং তার পোষ্যদের খেয়াল রাখছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতার এলাকায় কিছু পথকুকুরকে উদ্ধার করতে গিয়েই শরদ কাপুরের সঙ্গে প্রথম দেখা হয় হেমার। তবে তিনি যখন অভিনেতার ঘরে পৌঁছন, তখন সেই পরিবেশ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হেমা বলেন, ‘ততদিনে কাজ পাওয়া বন্ধ করে দিয়েছিলেন শরদ। আমি ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। বলেছিলাম, ‘ওর আপনাকে প্রয়োজন।’ কিন্তু পরে যখন যোগাযোগ করি তখন আর কথা বলতে চাননি শরদের ভাই। হয়ত তিনি আগ্রহী নন বা এও হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে।’

হেমা এও জানান যে, ‘শরদ কাপুরকে দেখার মতো কেউ ছিলেন না। চরম অবহেলার শিকার উনি। প্রায় দুই বছর স্নান করেননি। এমনকী বিছানা থেকেও ওঠেননি। এক ভয়াবহ পরিস্থিতির সঙ্গে নীরবেই লড়াই করছিলেন। তিন-চারজন হয়তো ওর মৃত্যু দেখার অপেক্ষায় ছিল! প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন শরদ কাপুর। কেউ ফোন করে জানতেও চায়নি ও খেয়েছে কি না। ধীরে ধীরে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল।’

হেমা জানান, শরদ কাপুরকে সময়মতো উদ্ধার না করলে বড় বিপদ ঘটতে পারত। এমন দুঃসময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ এবং সালমন খান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চার জন

২ বছর গোসল করেননি, শারদের মৃত্যুর অপেক্ষায় ছিল চার জন

বড়পর্দায় একসঙ্গে শ্রাবন্তী-দিতিপ্রিয়া

বড়পর্দায় একসঙ্গে শ্রাবন্তী-দিতিপ্রিয়া

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম