Logo
Logo
×

Advertisement

বিনোদন

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি ‘থালাইভা’খ্যাত অভিনেতা রজনীকান্ত দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অভিনয়ে রাজত্ব করে আসছেন। মূলত এ অভিনেতাকে তার ভক্ত-অনুরাগীরা ভালোবেসে ‘থালাইভা’ বলে ডেকে থাকেন, যার অর্থ— নেতা বা প্রধান। আর তাই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই তাকে ঈশ্বর ভেবে থাকেন। যেন তাকে ছাড়া সিনেমা ভাবাই যায় না।

একটা সময় যে অভিনেতা একের পর এক অ্যাকশন মুভি করেছেন, সেই অভিনেতাকেই এবার দেখা গেল একেবারে ভিন্ন রূপে। সম্প্রতি পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এর সঙ্গে কাব্য মারানের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে রজনীকান্তকে। তবে বিয়েবাড়ি যোগদান করার পাশাপাশি তিনি পরিবারের সঙ্গে কাটান কিছু সুন্দর মুহূর্ত। এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সেই ছবি ভাইরাল হয়ে পড়ে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে গ্রিসে তাদের পারিবারিক অবকাশযাপনের কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন রজনীকান্তকন্যা সৌন্দর্য। প্রথম ছবিতে দেখা গেছে, রজনীকান্ত এক হাতে তার স্ত্রী লতার হাত ধরে আছেন এবং অন্য হাতে তার নাতি-নাতনিদের হাত ধরে আছেন। অভিনেতা এবং তার পরিবার একসঙ্গে হাঁটার সময় তাদের মুখে অমায়িক হাসি ফুটে উঠেছে। ছবিটিতে তার দুই মেয়ে সৌন্দর্য ও ঐশ্বরিয়া রজনীকান্ত এবং তার নাতি যাত্রা রাজা, লিঙ্গ রাজা, বেদ কৃষ্ণ ও বীরকেও দেখা যাচ্ছে।

পোস্ট করা ছবিগুলো শেয়ার করে সৌন্দর্য লিখেছেন— ‘অ্যাথেন্সে আমরা কী অসাধারণ সব স্মৃতি তৈরি করেছি! সুন্দর পারিবারিক ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

রজনীকান্তকে সাধারণ পোশাকে বেশ স্টাইলিশ লাগছিল; তিনি একটি বাদামি সোয়েটশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, একটি সাদা স্কার্ফ এবং একটি নীল টুপি পরেছিলেন।

নেটিজেনরা এই মনমুগ্ধকর পারিবারিক ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ না করে পারেননি। রাশি খান্না মন্তব্য করে বলেছেন— ‘কী মিষ্টি!’ আরেক নেটিজেন লিখেছেন—, ‘ধনুশ স্যার যদি থাকতেন... তাহলে আরও মিষ্টি লাগত।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল— ‘কী সুন্দর একটি পরিবার!’

রজনীকান্ত ও তার পরিবার সম্প্রতি তাদের আত্মীয়, প্রখ্যাত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সহমালিক কাব্য মারানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রিসে গিয়েছিলেন। অভিনেতার ‘ভেত্তাইয়াঁ’ সিনেমার অনিরুদ্ধের সুর করা ‘মানসিলায়ো’ গানে রজনীকান্তের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে নবদম্পতিকে তাকে উৎসাহ দিতে দেখা যায়। অনিরুদ্ধের সুর করা এই প্রাণবন্ত গানটি মুক্তির পরপরই চার্টবাস্টার হয়েছিল।

উল্লেখ্য, কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে সর্বশেষ ‘জেলার ২’ সিনেমায় দেখা গিয়েছিল। নেলসন দিলীপকুমার পরিচালিত সেই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেন রম্যা কৃষ্ণান, যোগী বাবু , মিরনা ও ঋত্বিক। এছাড়া এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালানসহ আরও অনেকে এ সিনেমায় যুক্ত হন। ছবিটি সমালোচক ও দর্শক উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায় এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ৮৩৫ কোটিরও বেশি রুপি সংগ্রহ করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমায় পরিণত হয়।

এরপর তাকে অ্যাকশন থ্রিলার ‘ধর্মণ’ সিনেমায় দেখা যাবে। অশ্বত্থ মারিমুথু পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাম পথিন্যানি, সিমরান, নয়নতারা, রাশি খান্না, শ্রীলীলা ও যোগী বাবু। কমল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও টারমারিক মিডিয়া প্রযোজিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

আমার মৃত্যুর পর পরিবার নয়, সব সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আরও পড়ুন

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

গ্রিসের রাস্তায় নাতি-নাতনিদের নিয়ে কী করছেন রজনীকান্ত

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম