Logo
Logo
×

Advertisement

বিনোদন

আচমকা নওয়াজউদ্দীনকে ‘বেয়াদব’ বললেন দিয়া মির্জা, কিন্তু কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

আচমকা নওয়াজউদ্দীনকে ‘বেয়াদব’ বললেন দিয়া মির্জা, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী ও অভিনেত্রী দিয়া মির্জার একটি মেডিকেল ড্রামা সিরিজ শিগগিরই জিও হটস্টারে মুক্তি পেতে চলেছে। আসন্ন এ সিরিজটির নাম ‘ডক্টর হাসান’। কিন্তু এর মধ্যেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

এটি কি এই ড্রামা প্রচারের অংশ, নাকি সত্যি সত্যি অভিনেতা ‘বেয়াদব’। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

‘ডক্টর হাসান’ সিরিজে নওয়াজউদ্দীন সিদ্দিকীকে ‘ডক্টর ইমরান হাসান’-এর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে দিয়া মির্জা অভিনয় করছেন ‘ডক্টর পলক জৈন’-এর চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। আগামী ১১ ডিসেম্বর ওটিটিতে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে।

সম্প্রতি নওয়াজউদ্দীন সিদ্দিকীর সঙ্গে কাজ করাকে ‘দুঃস্বপ্ন’ বলে দাবি করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে জোর জল্পনা। সত্যিই কি দুই তারকার মধ্যে মনোমালিন্য, নাকি আসন্ন সিরিজের প্রচারের কৌশল? পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে।

নওয়াজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। এমনই বিস্ফোরক মন্তব্যে মিলতেই অনেকে মনে করছেন, বলিউডে কি নতুন কোনো বিতর্কের সূত্রপাত হলো? আবার নেটিজেনদের একাংশের দাবি— পুরোটাই আসলে আসন্ন সিরিজের প্রচারের কৌশল।

সামাজিক মাধ্যমে পোস্টে নওয়াজউদ্দীনকে নিয়ে দিয়া মির্জা লিখেছেন— তার সঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো। কথাবার্তার ধরন নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। এর পাশাপাশি তার উদ্ধৃত মন্তব্যে নওয়াজের চরিত্রকে অত্যন্ত উদ্ধত ও অভদ্র বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টের ভাষা ও উপস্থাপনা দেখে অনেকেই অবশ্য মনে করছেন, বাস্তবের কোনো বিবাদ নয়, বরং নতুন কোনো সিনেমা কিংবা সিরিজের চরিত্রকে ঘিরেই এ মন্তব্য।

দিয়া মির্জার পোস্টে এক নেটিজেন লিখেছেন— এখানে চরিত্র শব্দটিই আসল ইঙ্গিত। খুব শিগগির দুজনের একসঙ্গে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসবে।

আরেক নেটিজেন লিখেছেন— হে ভগবান! এটা কি কোনো নতুন বিতর্ক? দয়া করে সিনেমার প্রচারণার জন্য এ ধরনের কাজ করবেন না। যদি আপনারা এমনটি করে থাকেন, তবে তা খুবই নিম্নমানের। অন্য আরেক নেটিজেন লিখেছেন— এটাও পিআর স্টান্টই হবে। আজকাল সবাই এটাই করছে।

এখন সময়ই বলে দিবে আসল বিষয়টি কী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

করণ জোহরের প্রযোজনা সংস্থায় প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের

আচমকা নওয়াজউদ্দীনকে ‘বেয়াদব’ বললেন দিয়া মির্জা, কিন্তু কেন?

আচমকা নওয়াজউদ্দীনকে ‘বেয়াদব’ বললেন দিয়া মির্জা, কিন্তু কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম