বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বয়সে পাঁচ বছরের ছোট প্রেমিক সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। চার বছরের প্রেমের সম্পর্কের পর ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
‘ফ্লাওয়ার্স’ খ্যাত ৩৩ বছর বয়সি মাইলির স্বামী ম্যাক্সের বয়স ২৮ বছর। তিনি লিলি ব্যান্ডের ড্রামার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পুলের পাশে বিয়ের আয়োজন করা হয়।
পরিচিতজনের মাধ্যমে ‘ব্লাইন্ড ডেটে’ গিয়ে দুজনের পরিচয় হয়। ২০২৫ সালের শেষ দিকে জাপানের কিয়োটোতে বাগদান সম্পন্ন করেন তারা। প্রস্তাব পাওয়ার সময় অবাক হয়েছিলেন বলে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে জানিয়েছিলেন মাইলি।
৩৪তম জন্মদিনের দুই দিন আগে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই গায়িকা। এর আগে ‘দ্য হাঙ্গার গেমস’ অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির বাবা বিলি রে সাইরাস, মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মধ্যেই বিয়েতে হাজির হন বিলি রে। তার সঙ্গে ছিলেন সঙ্গী এলিজাবেথ হার্লি।

