Logo
Logo
×

Advertisement

বিনোদন

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

ফাইল ছবি

Advertisement

প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে কে এগিয়ে থাকবে? টালিউডের অন্দরে এমন লড়াই চলছে প্রতিনিয়ত। আর সেই লড়াইয়ে শামিল ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। প্রতিযোগিতার আঙিনাতেও আজও লড়াই ভুলে সতীর্থের ছবির প্রশংসা করেন অনেকেই। এবার ‘সাধক বামাক্ষ্যাপা’ দেখে পর্যালোচনা করলেন টালিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়। 

সিনেমা মুক্তির পরই ভক্তিরসে পরিপূর্ণ ‘সাধক বামাক্ষ্যাপা’ বাঙালির মনে দাগ কেটেছে। টেলিভিশনের পর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে মেগার দর্শকের মনে ছাপ ফেলেছিলেন সব্যসাচী চৌধুরী। আরও বড়পরিসরে সেলুলয়েডে পুনরায় সেই চরিত্রকে ফিরে পেয়ে কার্যত আপ্লুত দর্শকরা। আবেগের বাধ ভেঙেছে সৃজিতেরও।

এ ধরনের ছবি বাঙালির প্রাপ্তি বলে মনে করেন পরিচালক। ছবি দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন সৃজিত। তিনি বলেন, ‘সাধক বামাক্ষ্যাপা প্রকৃত অর্থেই এক মহাকাব্য। ১৯৫ মিনিটের এক আপসহীন উদযাপন। কয়েকশ বছরের ইতিহাস, ঐতিহ্য ও জীবনচর্যার এক বিস্তৃত দলিল। বাংলার ভক্তি, সাধনা, সংস্কৃতি, উত্তরাধিকার, সমাজব্যবস্থা, শ্রেণিসংগ্রাম, সামন্ততান্ত্রিক শ্রেণিবিন্যাস, ভক্তিগীতি, মানবিক দ্বন্দ্ব এবং সর্বোপরি বিশ্বাসের এক অনন্য আখ্যান।'

এ নির্মাতা আরও বলেন, এই ছবি মনে করিয়ে দেয়— বিশ্বাসকে কেউ নির্দেশ দিতে পারে না। কে কীভাবে দেবীর আরাধনা করবে, কীভাবে পৌঁছাবে মায়ের কাছে তা স্থির করে দেওয়ার অধিকার কারও নেই। বিশ্বাসের কোনো নির্দিষ্ট পথ নেই, কোনো একক সংজ্ঞা নেই। কোনো ভেদাভেদ ছাড়াই বিশ্বাস সবাইকে আপন করে নেয়। এমনকি নাস্তিককেও সে তার পরিসরের বাইরে ঠেলে দেয় না।’

সৃজিত বলেন, ‘আর বিশ্বাসের সবচেয়ে বড় অলৌকিকত্ব বোধহয় এখানেই— মানুষের প্রতি মানুষের সহমর্মিতা। সব্যসাচী চৌধুরী অভিনয় করেননি। তিনি যেন বামাক্ষ্যাপার জীবনকেই নিজের মধ্যে ধারণ করেছেন। চরিত্রটিকে প্রতিদিন যাপন করেছেন, টেলিভিশনের পর্দায় বছরের পর বছর ধরে তাকে বয়ে নিয়ে চলার অভিজ্ঞতা, প্রতিটি দৃশ্যের প্রতিটি ফ্রেমে, প্রতিটি অভিব্যক্তিতে অনুরণিত হয়েছে। তাকে দেখে মনে হয়, তিনি চরিত্রটিকে শুধু যাপন করছেন না তার দ্বারা যেন আচ্ছন্ন ও অধিকারপ্রাপ্ত।' 

আরও পড়ুন
দেব-রুক্মিণীর পুনর্মিলন

এ পরিচালক বলেন, শুধু তিনিই নন; সায়ন্তন ঘোষাল, সৌমিক হালদার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঋতম সেন, অনিান্দ্য রায়, শুভজিৎ সিংহ, রুমেলা চক্রবর্তী, মহম্মদ আলি, প্রসেনজিৎ দে, মৃদুল বৈদ্য, শাশ্বতী কর্মকার, সুমিতা সাহা, সৌম্যব্রত রক্ষিত, অভিষেক ডাগা—প্রযুক্তিগত ও সৃজনশীল বিভাগের প্রত্যেকের অবদান এই ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।’

বাকি কলাকুশলীদের প্রশংসা করে সৃজিত আরও বলেন, ‘সাহেব চট্টোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, পায়েল দে, নীলাঞ্জন ঘোষাল, রূপম সিংহ, রাজু ধর এবং শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারাও নিজেদের চরিত্রে অসাধারণ। এমন এক কাহিনি যেখানে মেলোড্রামা এবং পর্বভিত্তিক আখ্যানের মধ্যেও কোথাও তাল কাটেনি। বরং প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের উপস্থিতি এতটাই স্বতঃস্ফূর্ত যে কখনো কখনো অভিনয়ের অস্তিত্বটাই অনুভব করা যায় না।'

তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাংলা ছবি নিঃসন্দেহে সাধক বামাক্ষ্যাপা। এমন এক ছবি, যার আত্মা, শিকড় ও পরিচয় গভীরভাবে প্রোথিত বাংলার মাটিতে।’

বাংলার বুকে এ ধরনের ছবির ভাবনাকে কুর্নিশ জানিয়ে এ নির্মাতা বলেন, ‘উত্তরপ্রদেশ নয়। বিহার নয়। কেরালা নয়। তামিলনাড়ু নয়। কর্ণাটক নয়। অন্ধ্রপ্রদেশও নয়। এ আমাদের বাংলা। এবং এই বাংলা পরিচয় নিয়ে গর্ব করার মতোই এক ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। এ বাংলার সাধনা, এ বাংলার সংস্কৃতি, এ বাংলার বিশ্বাস, এ বাংলার আত্মপরিচয়। গর্বিত। নিঃসন্দেহে গর্বিত। কারণ ছবিটি একান্তই বাংলার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

ছেলেকে নিয়ে অবসর কাটাচ্ছেন অপু, মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

বিগ বসের প্রথম সিজনেই থাকার কথা ছিল শাহরুখ-করণের?

দেব-রুক্মিণীর পুনর্মিলন

দেব-রুক্মিণীর পুনর্মিলন

সুইমস্যুট পরে জলকেলিতে অপু বিশ্বাস

সুইমস্যুট পরে জলকেলিতে অপু বিশ্বাস

কবে ফিরবেন বুবলী

কবে ফিরবেন বুবলী

আরও পড়ুন

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম