Logo
Logo
×

Advertisement

বিনোদন

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

ছবি: সংগৃহীত

Advertisement

মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সম্প্রতি তার সঙ্গে দেখা করে এমন খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। চিকিৎসকদের ধারণা, আরও দুই থেকে তিন মাস চিকিৎসা চালিয়ে যেতে পারলে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন তিনি।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী রোজিনা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানান তিনি। ভিডিওতে রোজিনার পাশেই বসে থাকতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে।

রোজিনা জানান, বেশ কয়েক মাস ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি। এ সময় তার স্ত্রী সার্বক্ষণিকভাবে দেখাশোনা করছেন। অভিনেতার সঙ্গে দেখা করে আগের তুলনায় শারীরিক অবস্থার বেশ উন্নতি লক্ষ্য করেছেন বলেও জানান রোজিনা।

চিকিৎসকদের বরাত দিয়ে এই অভিনেত্রী আরও জানান, আগামী দুই থেকে তিন মাস চিকিৎসা চালিয়ে গেলে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। এরপর সুস্থ হয়ে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার। এ সময় ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা।

উল্লেখ্য, কেমোথেরাপি নেওয়ার পর গত আগস্টে ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাঞ্চনের সঙ্গে গলা মেলালেন সুচন্দা-চম্পা

কাঞ্চনের সঙ্গে গলা মেলালেন সুচন্দা-চম্পা

আরও পড়ুন

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

বয়সে ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন মার্কিন পপ তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম