যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড নির্মাতা ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় চ্যাটশো ‘কফি উইথ করণ সিজন ৯’-এর আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক। এবার একসঙ্গে ‘কফি কাউচ’ মাতাতে আসছেন বলি ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও ভোজপুরি তথা হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা-সংসদ সদস্য রবি কিষাণ।
সদ্য মুক্তিপ্রাপ্ত প্রোমোতেই দেখা গেছে, এই অপ্রত্যাশিত জুটির রসায়ন ও রসিকতায় জমজমাট হতে চলেছে আগামী পর্ব। রবি কিষাণের ভাইরাল নাচের স্টেপ শেখা থেকে শুরু করে খিলাড়ির দুষ্টু-মিষ্টি ওয়ান-লাইনার— প্রোমোজুড়ে শুধুই হাসির ফোয়ারা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জিওহটস্টারের ‘দ্য পিকক হাব’-এ স্ট্রিম হবে এ পর্বটি। এর আগে 'কফি উইথ করণ সিজন ৯'-এ 'ভাইজান'খ্যাত অভিনেতা সালমান খানকে দিয়ে শুরু হওয়া এ সিজনে ইতোমধ্যে বিজয় দেবেরাকোন্ডা-রাশমিকা মান্দানা, সাইফ-কারিনা, সিদ্ধার্থ-কিয়ারা, বরুণ-জাহ্নবী-অর্জুনের মতো তারকারা এসেছেন। আগামীতে আলিয়া-শাহীন, ফারাহ খান-তন্ময় ভাট-সময় রায়না এবং সিজনের গ্র্যান্ড ফিনালেতে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও দেখা যেতে পারে।
‘কফি উইথ করণ’-এর মঞ্চে এটি অক্ষয় কুমারের পঞ্চম উপস্থিতি। এর আগে সিজন ৪ (২০১৪)-এ একা, সিজন ৫ (২০১৬)-এ স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে, সিজন ৬ (২০১৮)-এ রণবীর সিংয়ের সঙ্গে এবং সিজন ৭ (২০২২)-এ সামান্থা রুথ প্রভুর সঙ্গে এসেছিলেন তিনি। অন্যদিকে রবি কিষাণের জন্য এটিই প্রথম কফি কাউচ অভিজ্ঞতা। করণ জোহরের শোয়ে অক্ষয় কুমারের রসিকতা— 'যৌনতাই তো সেরা ওয়ার্কআউট!’ আর রবি কিষাণের কাছ থেকে শিখলেন ভাইরাল নাচের স্টেপ, ‘কফি উইথ করণ’-এর নতুন প্রোমোয় হাসির রোল পড়ে।
প্রোমোতে সঞ্চালক করণ জোহর ফাঁস করলেন, রবি কিষাণের সঙ্গে জুটি বেঁধে শোয়ে আসার আইডিয়াটি আসলে স্বয়ং অক্ষয় কুমারেরই ছিল। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার সুবাদে তাদের পুরোনো বন্ধুত্ব যে বেশ গভীর, তা আড্ডার শুরুতেই বোঝা গেছে।
অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে দেখা গেছে, রবি কিষাণ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সিগনেচার ‘হুক স্টেপ’ শেখাচ্ছেন অক্ষয় কুমারকে। রীতিমতো কফি কাউচ ছেড়ে ড্যান্স ফ্লোরে নেমে পড়েন দুই তারকা। এর পাশাপাশি নিজেকে স্বঘোষিত ‘বিহারের ব্র্যাড পিট’ বলে দাবি করে নিজের সংগ্রামের দিনগুলোর কথাও শেয়ার করে নেন রবি কিষাণ— কীভাবে শূন্য থেকে লড়াই করে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, তা উঠে এসেছে তার কথায়।
‘কফি উইথ করণ’-এর বিখ্যাত ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে বরাবরের মতোই ছক্কা হাঁকিয়েছেন অক্ষয় কুমার। করণ যখন অক্ষয়কে প্রশ্ন করেন, তিনি এক বছর যৌনতা ছাড়া থাকবেন নাকি এক বছর শরীরচর্চা ছাড়া? মুহূর্তের মধ্যে অক্ষয়ের চটজলদি ও রসিক উত্তর— ‘যৌনতাই কি সেরা ওয়ার্কআউট নয়?’ অক্ষয়ের এই উত্তরে হাসিতে ফেটে পড়েন করণ ও রবি দুজনেই।

-6b0305270b82b.jpg)