Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

চিত্রনায়িকা পূর্ণিমা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

Advertisement

অভিনয়ে নিয়মিত পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার গাঢ় গোলাপি রঙের কারুকাজ করা সালোয়ার-কামিজে নতুন লুকে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয় ঝড় তুলেছেন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন এই তারকা, যা অল্প সময়েই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলে। 

তার পরিধানে থাকা পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম সূচিকর্ম, ফুলেল নকশা ও পুঁতির কাজ আলাদা আভিজাত্য এনে দিয়েছে। সাজেও রেখেছেন পরিমিত ও মার্জিত ছোঁয়া—খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, পরিপাটি চোখের সাজ আর গোলাপি লিপস্টিকে তার লুকটি হয়ে ওঠে স্নিগ্ধ। 

কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটিতে পূর্ণতা পেয়েছে পুরো সাজ। 

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’। তার এই স্নিগ্ধ রূপ দেখে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। পোস্টে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৩০ হাজারের বেশি রিয়েকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। 

মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে নানা রসবোধপূর্ণ কথাও। কেউ লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ কারও মতে, পূর্ণিমা এখনো তার ‘ছোটবেলার ক্রাশ’। 

শামীম সামির নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’ 

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তার জনপ্রিয়তার প্রসঙ্গ। মো. সম্রাট নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’ 

দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয়ে অনুপস্থিত পূর্ণিমা। মাঝেমধ্যে দু-একটি বিশেষ কাজ করলেও বর্তমানে মূলত বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই বেশি সক্রিয় তিনি। পর্দায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

‘আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু পূর্ণিমা আরও সুন্দর হচ্ছেন’

আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি

আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি

ফের আদালতে হাজির চিত্রনায়িকা পরীমনি

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

আরও পড়ুন

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

তিন প্রজন্মের ‘ক্রাশ’ তিনি

কিয়ারা নয় ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

কিয়ারা নয় ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম