Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

Advertisement

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা-রাশমিকা মান্দানাকে নিয়ে দর্শক ও নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি অভিনেত্রী প্রেমার ইউটিউব চ্যানেলে এক আড্ডায় নিজের দাম্পত্য জীবনের বোঝাপড়া, পুরনো সমালোচনার প্রসঙ্গ এবং নতুন সিনেমা ‘মাইসা’র শুটিং অভিজ্ঞতা নিয়ে মন খুলে কথা বলেছেন ‘পুষ্পা’খ্যাত এ অভিনেত্রী। 

বিজয়ের কোন দিকটি তার সবচেয়ে প্রিয়—এমন প্রশ্নের জবাবে রাশমিকা জানান, সাধারণত তাকে বিজয়ের অপছন্দের দিক নিয়েই বেশি প্রশ্ন করা হয়, অথচ তার এমন অনেক গুণ রয়েছে যা তিনি গভীরভাবে ভালোবাসেন। 

রাশমিকার ভাষায়, ‘এর মধ্যে একটি হলো সেই গভীর ভালোবাসার অনুভূতি। অনেক সময় তাকে এটা মুখে বলতে হয় না, আমি তা দেখতে পাই। এটা কোনো ভাসা ভাসা ব্যাপার নয়; ভালোবাসার এক অন্য মাত্রা, যা আমি সত্যিই ভালোবাসি।’ 

সম্পর্কের মূল ভিত্তি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ ও পারস্পরিক বোঝাপড়ার ওপরই একটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে। একই স্বপ্ন, বাড়ি এবং জীবনের সবকিছু ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের রীতিনীতিগুলো গড়ে ওঠে; বিয়ের সময় নাগাদ সেগুলো এমনভাবে বোঝা হয়ে যায় যে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনে বাগদান সেরেছিলেন রাশমিকা ও বিজয়, যা উদয়পুরে তাদের বিয়ের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্যে আসে। 

এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিজয়ের কিছু মন্তব্য এবং বাগদানের আংটি ও প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। সে সময় নেটিজেনদের কটাক্ষ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ইনস্টাগ্রামে বিবৃতি দেওয়ার পাশাপাশি হায়দরাবাদ সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেছিলেন এই তারকা জুটি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নতুন সিনেমা ‘মাইসা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাশমিকা। নবাগত নির্মাতা রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

আরও পড়ুন

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম