Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

নোরা ফাতেহি

Advertisement

কলকাতা শহরে বৃষ্টিভেজা দুপুর গড়িয়ে বিকাল নামছে। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে রাস্তার পাশে উৎসাহী মানুষের ভিড়। অপেক্ষার পালা শেষ। অবশেষে দেখা দিলেন ‘দিলবার’খ্যাত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। 

শনিবার (২১ নভেম্বর) কলকাতা শহরে ঝটিকা সফরে হাজির হয়েছিলেন এ বলিউড অভিনেত্রী। উদ্দেশ্য ছিল— শহরের একটি বিপণিবিতান উদ্বোধন।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বলিউডে নিজস্ব বৃত্ত তৈরি করেছেন নোরা ফাতেহি। তার নাচের অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে। শনিবার (২১ নভেম্বর) কলকাতাতেও তাকে এক ঝলক দেখার জন্য উপচেপড়া ভিড় ছিল। 

এদিন অভিনেত্রীকে দেখা গেল ভিন্ন লুকে— চুলের সামনের অংশের ফ্রিঞ্জ কপাল ছুঁয়েছে। নীল জিন্স ও কালো ক্রপ টপে নোরা সহজেই অনুরাগীদের মন জয় করে নেন। তাদের অনুরোধে সেই পরিচিত হাসির ঝলক খেলে যায় অভিনেত্রীর মুখে। স্বাভাবিকভাবেই উপস্থিত সবাই অভিনেত্রীর কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন। 

অনুরাগীদের নিরাশ করেননি নোরা। তিনি বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।’ এর পরে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখান অভিনেত্রী।

উচ্ছ্বসিত দর্শক নোরা ফাতেহিকে চোখের সামনে দেখতে পেয়ে মুঠোফোনে বন্দি করে রাখেন সেই মুহূর্ত। কেউ কেউ গেয়ে ওঠেন নোরা অভিনীত গানও। সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে তার নাচ বেশ প্রশংসিত হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

সালমানের থেকে বাঁচতে বডিগার্ড রাখেন ঐশ্বরিয়া, ৭ দিন পরই কেন ছেড়ে দেন কাজ?

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

আরও পড়ুন

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

বিজয়ের যে দিকটি সবচেয়ে বেশি ভালোবাসেন রাশমিকা

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন কলকাতায় ঝটিকা সফরে নোরা ফাতেহি?

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম