Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফেসবুক পোস্টে ফারুকী

সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

Advertisement

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এর সুবাদে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেতা সোহেল খান। নিজস্ব অভিনয়শৈলী দিয়ে স্বল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সব কাজ। 

সেই সোহেল খানের আকস্মিক প্রয়াণে গভীর শোকাহত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

সোহেল খানের মৃত্যুর খবরটি যেন মেনে নিতে পারছেন না এই নির্মাতা। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’ 

প্রয়াণের ঠিক আগের দিন সোহেল খানের ফটোকার্ডটি হঠাৎ চোখে পড়ার বিষয়টিও নাড়া দিয়েছে ফারুকীকে। সেই অনুভূতি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেনো? সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি?’ 

প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’ ২০০৭ সালে মুক্তি পায়। 

ফারুকীর সঙ্গে একাধিক কাজ করলেও ‘৪২০’ নাটকের বিশু চরিত্রে অভিনয় করেই দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন অভিনেতা সোহেল খান। পর্দায় তার অভিনীত চরিত্রগুলো একসময় দর্শকদের হাসি-আনন্দের খোরাক জুগিয়েছে। আজ তার প্রয়াণের খবরে অনুরাগী ও দর্শকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

আরও পড়ুন

ফেসবুক পোস্টে ফারুকী সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

সোহেল খান কি কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’?

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম