Logo
Logo
×

Advertisement

বিনোদন

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সদ্য প্রয়াত অভিনেতা সোহেল খান। সংগৃহীত ছবি

Advertisement

সাদা শার্ট আর সাদা প্যান্টে সেজে শুটিং ফ্লোরে যাওয়ার ঠিক আগমুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং চলাকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেলেন ছোট ও বড়পর্দার অভিনেতা সোহেল খান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যু প্রসঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহশিল্পী শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি সেই মুহূর্তের বর্ণনা তুলে ধরেন। 

জয়ের ভাষ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন সোহেল খান। তাই তাৎক্ষণিকভাবে অনেকের ধারণা হয়েছিল হয়তো সেটির কোনো প্রতিক্রিয়া হয়ে থাকতে পারে। দ্রুত সোহেল খানকে বগুড়া সিএমএইচে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। 

তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’ 

দর্শকপ্রিয় এই অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। সংবাদমাধ্যমে সোহেল খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

শাহরুখের সঙ্গে লড়াইয়ে রাজি নন সালমান, জানালেন কারণ

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে শাহরুখের বার্তা

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল পুলিশ সদস্যের

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

চলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যু

আরও পড়ুন

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

শচীনকন্যা সারার সঙ্গে সানি দেওলের ছেলে রাজবীরের বিয়ের গুঞ্জন, যা জানা গেল

শচীনকন্যা সারার সঙ্গে সানি দেওলের ছেলে রাজবীরের বিয়ের গুঞ্জন, যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম