Logo
Logo
×

Advertisement

জাতীয়

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

নিহত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরি। ফাইল ছবি

Advertisement

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও রহস্যের জট খোলেনি। তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধারের ঘটনায় হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা, এই তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ। এখন পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। যাচাই করা হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো তদন্তকারীদের হাতে আসেনি।

তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম এ ঘটনায় হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেফতার হয়েছেন তার বন্ধুসমতুল্য স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) ও পূর্বপরিচিত এক তরুণী। তারা এখন কারাগারে। তবে তাহসিফের মৃত্যু কিভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা।

মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম। তিনি জানান- হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা, সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে। সব প্রশ্নের উত্তর পাওয়ার পর তদন্তের ফল সংবাদ সম্মেলনে জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর আগে তার চলাচলের ধারাবাহিকতা অনুসন্ধান করা হচ্ছে। এ ক্ষেত্রে উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং তুরাগ নদের পাড়ের টঙ্গী মাজার রোড বস্তি এলাকা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এসব স্থানে কী ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য-প্রমাণের মিল রয়েছে কিনা- তা যাচাই করছেন তদন্তকারীরা।

ময়নাতদন্তের প্রতিবেদন মেলেনি

লাশ উদ্ধারের পর তৈরি সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন না থাকার কথা উল্লেখ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের সময় তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্ত পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য এবং টেলিভিশনের টকশোতে আলোচকদের মন্তব্যও যাচাই করছে নৌ পুলিশ। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব বক্তব্যে ঘটনার সূত্র বা তথ্য থাকতে পারে। কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। 

তদন্তকারীরা জানিয়েছেন, কোনো একটি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, চলাচলের তথ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতি মিলিয়ে দেখার পরই তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮নং সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসার নিচ থেকে দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে উত্তরার ১৩নং সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির লাশ ভাসছে। পরে লাশের পায়জামার পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় যে, তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি (২৮)। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

যেকোনো মুহূর্তেই আসতে পারে মৃত্যু, তাই প্রতিদিন যেসব প্রস্তুতি রাখা জরুরি

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ মৃত্যু

আরও পড়ুন

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম