Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন শেখ হাসিনার আইনি প্রতিনিধি

Advertisement

সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাফ্যাক্ট তাদের পেজে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে। তাদের অনুসন্ধান অনুযায়ী, স্টিভেন পাওলস এর আগে সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, শিশুসৈন্য নিয়োগ এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ বিভিন্ন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মোয়নিনা ফোফানা ও মরিস ক্যালনের পক্ষে আইনি লড়াই করেছেন। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যথাক্রমে ১৫ ও ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তিনি সেই সুযোগ পাননি। স্টিভেন পাওলসের প্রোফাইলেও বর্তমানে শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে তার দায়িত্ব পালনের তথ্য উল্লেখ রয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

মোয়নিনা ফোফানার পক্ষে আইনি লড়াই

১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত সিয়েরা লিওনে চলা গৃহযুদ্ধের সময় সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক ছিলেন মোয়নিনা ফোফানা।

জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের প্রধান প্রসিকিউটরের দপ্তর তার বিরুদ্ধে হত্যা, নিষ্ঠুর আচরণ, বেসামরিক সম্পত্তি লুণ্ঠন এবং অমানবিক কর্মকাণ্ডসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনে। এ মামলায় ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ফোফানার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে বিচারিক আদালত ফোফানাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেন। পরে ২০০৮ সালে আপিল বিভাগ তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা বাড়িয়ে ১৫ বছরের কারাদণ্ড দেন।

মরিস ক্যালনের পক্ষে প্রতিরক্ষা দলের আইনজীবী ছিলেন পাওলস

সিয়েরা লিওনের বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন মরিস ক্যালন। বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, শিশুসৈন্য ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিচার-পূর্ববর্তী পর্যায়ে ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ক্যালনের প্রতিরক্ষা দলের অন্যতম প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মূল বিচার শুরুর আগেই তিনি মামলাটি বাতিলের আবেদন জানান। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।

পরবর্তী সময়ে বিচার শেষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আদালত ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে ক্যালনকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের এপ্রিলে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অক্টোবরে আপিল বিভাগও এ সাজা বহাল রাখেন।

চার্লস টেইলরের পক্ষেও লড়তে চেয়েছিলেন

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে আগ্রহী ছিলেন স্টিভেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে চার্লস টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে স্টিভেন পাওলসের অতীতের এসব আইনি কর্মকাণ্ড এবং বর্তমানে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব পালনের তথ্য উঠে এসেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’

‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’

আরও পড়ুন

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

সরকারি দলের হস্তক্ষেপ ছাড়া নতুন মজুরি, শনিবার থেকে কাজে ফেরার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম