Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ছবি

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে ভারত।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনা ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের করা অনুরোধ ভারত তাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।

তিনি বলেন, ‘কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে, সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।’

এর আগে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর তার এই ফেরার পরিকল্পনার কথা জানায় রয়টার্স। তবে বাংলাদেশ সরকার বলেছে, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

গত ৯ নভেম্বর দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’

‘জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন হাসিনা ফিরছেন কিনা’

হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

আরও পড়ুন

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সেই এসপি আজাদ গ্রেফতার

সেই এসপি আজাদ গ্রেফতার

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম