Logo
Logo
×

Advertisement

জাতীয়

সেই এসপি আজাদ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

সেই এসপি আজাদ গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

‘বন্দুকযুদ্ধের’ সাজানো গল্প তৈরি করে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে হাতেনাতে ধরেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অনুরোধ বা চাহিদার ভিত্তিতে বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সময় ছাত্রদল নেতা মহিউদ্দিনও তার সঙ্গে ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের সাজানো ঘটনায় প্রাণ হারাতে হয়।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাওয়ার পর ওই বছরের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। দায়ের করা মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তার পাশাপাশি মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। এদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী। এর বাইরে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে এই মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ পুলিশ কর্মকর্তাকে আটক, নজরদারিতে অনেকেই

৪ পুলিশ কর্মকর্তাকে আটক, নজরদারিতে অনেকেই

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

গুম-খুনের মামলা: জিয়াউলের বিচারে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

গুম-খুনের মামলা: জিয়াউলের বিচারে আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল

সাত জেলায় নতুন এসপিসহ ১৪ কর্মকর্তাকে রদবদল

সাত জেলায় নতুন এসপিসহ ১৪ কর্মকর্তাকে রদবদল

আরও পড়ুন

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সেই এসপি আজাদ গ্রেফতার

সেই এসপি আজাদ গ্রেফতার

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয়, জানাল ভারত

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম