Logo
Logo
×

Advertisement

রাজধানী

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

Icon

হাতিরঝিল (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

খ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াত। ফেসবুক থেকে নেওয়া

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াতকে আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাখাওয়াতকে আটকের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়।


জবাবে শাখাওয়াত বলেন, তিনি ওএসডি অবস্থায় আছেন। ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কিনা, জানতে চান। জবাবে আর করবেন না বলে জানান তিনি। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতাকর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই বাছাই চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, ছাত্রশিবিরের বিক্ষোভ

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড়, প্রাণনাশের হুমকির অভিযোগ

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম