Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রকাশিত সব ধরনের পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে দলটিকে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে বিলুপ্ত এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট দায়ের করেন।

রিট আবেদনকারীরা হলেন জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহনকারী (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। সংক্ষুব্ধ ব্যক্তি ও জনস্বার্থে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে তারা এ আবেদন করেন।

রিটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত এবং নিষিদ্ধ করার জন্য সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আবেদনে আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে যে নামেই পরিচিত হোক না কেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অন্য সংগঠনগুলোকেও এ আবেদনের আওতায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে প্রচারিত সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট সরিয়ে ফেলা বা ব্লক করার নির্দেশনাও চাওয়া হয়েছে। বিশেষ করে সহিংসতায় উসকানি দেয় এমন কনটেন্ট অপসারণের আবেদন করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্যসচিবকে বিবাদী করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেটিকে ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া হয়েছে।

রিট আবেদনে এসব ব্যক্তি ও সংশ্লিষ্ট সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে।

একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে বিএনপির বিক্ষোভ

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

রণধীর জয়সওয়াল এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট

আরও পড়ুন

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম