Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছবি: যুগান্তর

Advertisement

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অস্ত্র লুটপাট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপনি আসুন, আপনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে।’ তিনি ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই।’

প্রধান বক্তার বক্তব্যে এস এম জিলানী বলেন, বাংলাদেশের নির্মাণে জিয়া পরিবারের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অর্থনীতির দেশ পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রক্ত তার শরীরে বহমান। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। এ লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সায়েম। সমাবেশটি সঞ্চালনা করেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নূর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

জানাজায় দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম