Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ এএম

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা জামান।

Advertisement

ময়মনসিংহ মহানগরীর বারেড়া এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেড়া মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মো. জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন। এ ঘটনায় রাত সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।   

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিএস মাহাবুব বলেন, নিহত জামান ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণ করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, অতঃপর

ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ পরিচর্যা অভিযান

ধানমন্ডি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ পরিচর্যা অভিযান

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

আরও পড়ুন

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম