Logo
Logo
×

Advertisement

রাজধানী

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিরপুর মডেল থানার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলনেতা মো. ফিরোজ আহমেদ। এ সময় তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজিব আহমেদ রাজ, ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. খোরশেদ আলম মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. হারুনুর রশিদ, ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রুবেল হোসেন, ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলনেতা মো. শফিকুল ইসলাম শফিক, মিরপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু ইসলাম এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ উদ্দিন।

এ ছাড়া মিছিলে মিরপুর থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মো. হোসেন, মো. রবিউল, মো. শফিকুর রহমান শফিক, মো. সবুজ, মো. মসজিদ, মো. জসিম ও মো. রেজাউলসহ স্থানীয় নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

বগুড়ায় নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে...

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

আরও পড়ুন

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী বিএসআরএম ও ক্র্যাব

ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী বিএসআরএম ও ক্র্যাব

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম