ডিএফডি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী বিএসআরএম ও ক্র্যাব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডিবেটিং ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
|
ফলো করুন |
|
|---|---|
‘ডিবেট ফর ডেমোক্রেসি-ডিআরইউ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ এর প্রথম পর্ব শেষ হয়েছে। এ পর্বে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামকে হারিয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম জয়ী হয়েছে। অন্যদিকে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশকে (ইরাব) হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ডিবেটিং ক্লাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম দিন বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম অনুপস্থিত থাকায় বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের অনুপস্থিতিতে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। একইভাবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির অনুপস্থিতিতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।
এছাড়া পরাজিত দলগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী সোমবার সকাল ১০টায় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিযোগিতার বিচারক এবং আজকের দর্পণ পত্রিকার সম্পাদক আতিকুর রহমান, ডিআরইউ ডিবেটিং ক্লাবের সদস্য সচিব শেখ মো: আরীফ, ডিআরইউ ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, ডিআরইউ’র সিনিয়র সদস্য আশীষ কুমার দে, সিনিয়র সদস্য মোস্তফা মল্লিক, ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।
উপস্থিত ছিলেন, ডিআরইউ’র দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন। ডিবেট পরিচালনা করেন ডিবেটর কাওসার আহমেদ।
ডিআরইউ’র সদস্যদের জন্য প্রথমবারের মতো ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি। গত ২৪ মে, ২০২৬ ডিবেটিং ক্লাবের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’র ফিক্সচার
ডিআরইউ ডিবেটিং ক্লাব রুমে (বাগানের উত্তর দিকে) ১৬ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় পর্ব।
এ অংশগ্রহণ করবে ৬টি দল। তার মধ্যে ৬টি টিম থেকে নক আউটের ভিত্তিতে ৩টি টিম নির্বাচিত হবে। পরাজিত ৩টি টিম থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত টিমটি ৪র্থ টিম হিসেবে নির্বাচিত হবে। মোট ৪টি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করবে। সেমিফাইনালের ৪টি থেকে ২টি টিম গ্রান্ড ফাইনালে অংশ নিবে।
দ্বিতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো- গুজব প্রতিরোধে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের চেয়ে গণমাধ্যমের ভূমিকা অধিক কার্যকর। এর পক্ষে থাকবে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আসোসিয়েশন।
এ বিষয়ের বিপক্ষে থাকবে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশন।

-6af864ca54a76.jpg)