Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে ডিআরইউ'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য তিনি এ মন্তব্য করেন। 

এসময় ডিআরইউ'র সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে সময় মত প্রকাশের স্বাধীনতা অবদমিত ছিল, কথা বলা ছিল পাপ, যে কথা সরকারের বিরুদ্ধে যাবে-সেই কথা বলা ছিল ঘোরতর অন্যায়। সেই মুহূর্তে আমরা যতটুকু স্পেস পেয়েছি, সেইটুকু তারা প্রচার ও প্রকাশ করতে কখনো দ্বিধা করেনি। তাদের ওপরও চাপ ছিল। তারা অনেকেই বিবর্তনমূলক কালো আইন, ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অনেককে নিগৃহীত হতে হয়েছে। জেল ও জুলুম খাটতে হয়েছে। 

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, এই পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটা মুক্ত পরিবেশ পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছে, সরকারের বাইরে যারা আছে, সরকারের বাইরে বিরোধী দল তারা মুক্ত কণ্ঠে সমালোচনা করবেন। সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। এইভাবেই একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র গড়ে ওঠে। সেই প্রত্যয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

আরও পড়ুন

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম