Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

এলিজা জামান

Advertisement

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে তাকে দলীয় প্রত্যয়নপত্র দেন।

এরপর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। 

এলিজা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দলটির পিরোজপুর জেলা শাখার প্রথম যুগ্ম আহ্বায়কও তিনি।

বিএনপির কেন্দ্রীয়, জেলা  ও মহিলা দলের রাজনীতিতে যুক্ত এলিজা জামান। দলের ওয়েবসাইটে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের তালিকায় তার নাম রয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর ঘোষিত পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে এলিজা জামানকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব করা হয়।

এলিজা জামান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর–১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনি এলাকার ভোটারদের সরাসরি ভোটে। আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।

জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০টি আসন দল কিংবা জোটের মধ্যে বণ্টন করা হয়।

এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায়। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ ছাড়েন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এলিজা জামানকে দল ও জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। চিঠি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর আসনের (সংরক্ষিত নারী আসন ২৩) উপনির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনটির উপনির্বাচনে মনোনয়ন পেতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য এবং মহানগর ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক সংগঠকেরা ফরম সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেলেন এলিজা জামান।

শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দিতে পারবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। এ কারণে ভোটাভুটির দরকার পড়ে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

আরও পড়ুন

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম