Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

ছবি: সংগৃহীত

Advertisement

এরশাদ ও শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো ব্যক্তিত্বদের কারণে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সাংবাদিক হিসেবে গিয়াস কামাল চৌধুরী নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার মতো দৃঢ়চেতা সাংবাদিকরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে তিনি সব সময় সজাগ ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রিজভী জানান, ইতালিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ কাজের সন্ধানে যান। দারিদ্র্য, রাজনৈতিক সংকটসহ নানা কারণে মানুষ দেশ ছেড়ে সেখানে পাড়ি জমান। তবে সেখানে চুরির ঘটনায় ইতালীয়দের পরিবর্তে বিভিন্ন দেশ থেকে যাওয়া কিছু অভিবাসীর সংশ্লিষ্টতা রয়েছে। এ ক্ষেত্রে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে চাননি।

তিনি বলেন, ইতালিতে অনেক বাংলাদেশি ও বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলে বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের চুরির অভিযোগ শোনেননি। নানা সমস্যার মধ্যেও বাংলাদেশিদের কিছু ইতিবাচক দিক রয়েছে, যা গর্ব করার মতো।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের সুনাম রয়েছে। ইউরোপীয়দের অনেকে বলেছেন, বাংলাদেশিদের মতো ভালো শ্রমিক পাওয়া কঠিন।

তিনি আরও বলেন, রোমের কেন্দ্রীয় স্টেশনের আশপাশে আগে অন্য দেশের নাগরিকদের অনেক দোকানপাট থাকলেও এখন সেখানে বাংলাদেশিদের ব্যবসায়িক উপস্থিতি বাড়ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম