Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ন্যায্য মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ন্যায্য মজুরি ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ফাইল ছবি

Advertisement

ন্যায্য মজুরি ঘোষণা করায় সরকার ও কারখানা মালিকপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ী এলাকার একটি কারখানার শ্রমিকদের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কারখানার সামনে থেকে বের হয়ে আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা এতে যোগ দেন।

এ সময় শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিনের প্রত্যাশিত ন্যায্য মজুরি ঘোষণায় শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া নারী শ্রমিক শারমিন আক্তার ও পলি আক্তার বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্য মজুরি আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের কথা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমরা আনন্দিত। এখন আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। 

শ্রমিক প্রতিনিধিরা বলেন, শিল্পকে টিকিয়ে রাখতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। ন্যায্য মজুরি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ। শিল্পের স্বার্থে কারখানার উৎপাদন সচল রাখতে শ্রমিকরা আন্তরিকভাবে কাজ করবেন।

শ্রমিকরা জানান, ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ায় তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি কারখানায় কাজের পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হবে বলে তারা আশা করছেন।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল শেষ হয়। পরে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

আরও পড়ুন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম