Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু

Advertisement

গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. বাচ্চু বলেন, সরকার শ্রমিকদের কথা বিবেচনা করে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সরকার একই সঙ্গে এটাও সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো বাড়ির মালিক গার্মেন্টস শ্রমিকদের বাসা ভাড়া বাড়াতে পারবেন না। যদি কেউ ভাড়া বৃদ্ধি করেন, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য মজুরি পাওয়ার পরও পার্শ্ববর্তী দেশের উদ্দেশ্য হাসিল করতে ফ্যাসিস্টদের উসকানি ও মদদে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়ার জন্য হামলা-ভাঙচুর চালানো হচ্ছে। আমরা সম্মিলিতভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করব।

গার্মেন্টস শ্রমিকদের বসবাসরত বাড়ির মালিক এবং শ্রমিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

২০ কারখানা ছুটি, বন্ধ ৩১ মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

আরও পড়ুন

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম