Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

Advertisement

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র ও বিবেকহীন করে তুলতে পারে, তার এক নির্মম দৃষ্টান্ত স্থাপন করলেন রবিউল ফকির। নেশার টাকা জোগাড় করতে না পেরে শাবল দিয়ে পিটিয়ে নিজের মাকেই হত্যা করেছেন তিনি। এ সময় বাধা দিতে গেলে বাবাকেও পিটিয়ে আহত করেন ওই যুবক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসনচর এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহত নিরু বেগম (৫৫) ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। আটক রবিউল পেশায় একজন কৃষিজীবী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে নেশার টাকা চান রবিউল। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে রবিউল লোহার শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে বাবা রহিম ফকিরকেও মারধর করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।

ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, ‘রবিউল কৃষিকাজ করলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন। সকালে টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে শাবল দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকার জন্য রবিউল ফকির লোহার শাবল দিয়ে তার মা নিরু বেগমের মাথায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রবিউলকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে ভারতীয় তরুণ, কিশোরীকে বিয়ে

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে ভারতীয় তরুণ, কিশোরীকে বিয়ে

বহিষ্কারের পর এবার সাইবার আইনে মামলা অন্তুর বিরুদ্ধে

বহিষ্কারের পর এবার সাইবার আইনে মামলা অন্তুর বিরুদ্ধে

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

জহির উদ্দিন স্বপন দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম