Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

Advertisement

বয়সের ব্যবধান ১৮ বছর। একজন দুই সন্তানের মা, বয়স ৪০; অন্যজন ২২ বছরের যুবক। অসম এই পরকীয়ার সম্পর্কই শেষপর্যন্ত কাল হলো নারী গার্মেন্টকর্মীর।

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের জন্য চাপ সৃষ্টি এবং সেই দাবি মেনে না নেওয়ায় ক্ষোভের জেরে প্রেমিক জসিম উদ্দিন (২২) গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন নারী গার্মেন্টকর্মীকে। হত্যার পর লাশ ফেলে রাখা হয় বাড়ির পাশের লাকড়ির ঘরের পেছনে আতাগাছের নিচে।

এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত জসিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত ওড়নাটিও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেফতার জসিম একই এলাকার বাসিন্দা। পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, পরকীয়া প্রেম ও বিয়ের চাপকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত নারী গার্মেন্টকর্মীর স্বামী প্রায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন। এরপর থেকে নারী গার্মেন্টকর্মী দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। সংসারের হাল ধরতে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

প্রতিদিনের মতো গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন নারী গার্মেন্টকর্মী; কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি; তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ২৪ নভেম্বর সকাল ৬টার দিকে শাশুড়ি শৌচাগারে যাওয়ার সময় বাড়ির লাকড়ির ঘরের পেছনে আতাগাছের নিচে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিবিআই মানিকগঞ্জের ক্রাইমসিন দল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্ত শুরু করে সংস্থাটি।

তদন্তে উঠে আসে- নারী গার্মেন্টকর্মীর সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারা দিন-রাত একাধিকবার ইমু ও মেসেঞ্জারে দীর্ঘ সময় কথা বলতেন। একপর্যায়ে জসিম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন; কিন্তু নারী গার্মেন্টকর্মী বিবাহিত, তার দুটি সন্তান রয়েছে এবং বয়সেও জসিমের চেয়ে ১৮ বছরের বড় হওয়ায় তিনি বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

পিবিআই জানায়, ঘটনার দিনও তাদের মধ্যে ইমুতে কথাবার্তা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জসিম নারী গার্মেন্টকর্মীর গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং ব্যবহৃত ওড়নাটি বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ঝোপে লুকিয়ে রাখেন। এ ঘটনায় নারী গার্মেন্টকর্মীর ভাই বাদী হয়ে ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার পর পিবিআইয়ের একটি দল একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে বীরসিংজুরী বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে একটি নির্মাণাধীন সেতুর পাশে আত্মগোপনে থাকা অবস্থায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। মামলার মাত্র তিন ঘণ্টার মধ্যেই এ অভিযান সফল হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

আরও পড়ুন

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম