Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য সরকারি রাজস্ব জমা নেওয়া হবে এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এ কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফ-এমএস)-এর আওতায় এ-চালান পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন রাজস্ব ও সেবা ফি অনলাইনে জমা দেওয়া যায়।

ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এ-চালান পদ্ধতিতে অর্থ জমা নেওয়া হচ্ছে। এ ছাড়া ৩৬টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও চালানের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি হিসাবের জমা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিকভাবে তাদের অংশের জমার তথ্য দেখতে পারছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য রাজস্ব এ-চালান পদ্ধতিতে জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য দেশের সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যাংক ব্যবহারকারীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।    

এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ-চালান কার্যক্রম শুরু হয়। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নতুন এ পদ্ধতি চালুর মাধ্যমে রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়বে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

লাল কার্ড দেখে রেফারির মুখে জার্সি ছুড়েছিলেন মেজর হাফিজ

লাল কার্ড দেখে রেফারির মুখে জার্সি ছুড়েছিলেন মেজর হাফিজ

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

নবম পে স্কেল কার্যকরের প্রস্তুতি, কারিগরি শিক্ষকদের বেতনের হিসাব জমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম