Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে স্ত্রী উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। স্ত্রীকে রক্তাক্ত করার পর নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। 

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে সজীব ও উর্মির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে সেই বিরোধের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী উর্মিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান সজীব। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় চুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া হাসপাতালেই চিকিৎসাধীন।

স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। তবে পরকীয়ার অভিযোগসহ বিরোধের প্রকৃত কারণ এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পার্ক শুধু বিনোদন নয়, শিশুদের মানসিক বিকাশের কেন্দ্র: খাদ্যমন্ত্রী

পরকীয়া ফাঁস হওয়ায় মা-ছেলেকে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

পরকীয়া ফাঁস হওয়ায় মা-ছেলেকে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

আরও পড়ুন

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’  প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম