Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

ছবি: সংগৃহীত

Advertisement

জামিনে কারাগার থেকে বের হয়েই পূর্বশত্রুতার জেরে ধারালো দা নিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে সাগর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে শিমু বেগমের (৪৫)।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শিমু বেগম সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।

আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর খন্দকার (২৫) ধারালো দা নিয়ে তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় শিমুর একটি হাত এমনভাবে কুপিয়ে জখম করা হয় যে, হাতটি কেবল চামড়া ও কিছু সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে জানা গেছে।

আলম পীরের দাবি, সাগর খন্দকার এর আগেও তার ওপর হামলা চালিয়েছিলেন। এবার তার স্ত্রীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস পাঠান জানান, ঘাতক সাগর খন্দকার এর আগে মাদকসহ গ্রেফতার হন। তার গ্রেফতারের পেছনে নিহতের স্বামী জড়িত বলে সন্দেহ করে কারাগার থেকে জামিনে বের হয়ে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

নাশকতার আশঙ্কায় বাড়তি সতর্কতা ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

আরও পড়ুন

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

‘রায়হান আশপাশেই লুকিয়ে আছে, মসজিদের মাইকে ঘোষণা দেন’

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম