Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

মোহাম্মদ শাহ আলম

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে শিক্ষক মোহাম্মদ শাহ আলম বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এ ব্যপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ যুগান্তরকে জানান, ঘটনাটি শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আরও পড়ুন

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম