Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন শাহজালাল রুমী

Advertisement

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ভুক্তভোগী শিশুর অভিভাবক শাহজালাল রুমী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমীসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শাহজালাল রুমী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ নভেম্বর শুনানি শেষে তাকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

জামিন পাওয়ার পর শাহজালাল রুমী বলেন, আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দিয়েছে। আজ আমি আদালতে গেলে আদালত আমাকে জামিন দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

‘শ্রমিকদের বাসা ভাড়া বাড়ানো যাবে না’— বাড়ির মালিকদের বললেন এমপি বাচ্চু

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

আরও পড়ুন

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম