পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পানির ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ান আহমেদের। চব্বিশের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় চিহ্নিত পলাতক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিয়ান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার এলাকার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে ২ ঘণ্টার অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাজার এলাকায় রিয়ান আহমেদের বাসায় অভিযান চালানো হয়। দীর্ঘ ২ ঘণ্টার তল্লাশি শেষে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেফতার রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
