Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

Advertisement

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

হত্যাকাণ্ডের ১৮ বছর পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চম্পকলতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। পলাতক দুই আসামি হলেন—বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে মোছব্বির মিয়া (২০) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকার একটি আকাশমণি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় অটোরিকশার মালিক ও রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের ইয়াছিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় দেন।

রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

দেশজুড়ে কদর বাড়ছে জুড়ীর বাতাবি লেবুর, বিদেশে রপ্তানির পরিকল্পনা

দেশজুড়ে কদর বাড়ছে জুড়ীর বাতাবি লেবুর, বিদেশে রপ্তানির পরিকল্পনা

১৪ বছর পর খালাস, বাদীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

১৪ বছর পর খালাস, বাদীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আরও পড়ুন

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

৭১ থানার ওসিকে যে শপথ করালেন ডিআইজি

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

অটোরিকশাচালক হত্যায় ১৮ বছর পর ৬ জনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম