মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
গ্রেফতার স্বামী-স্ত্রী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকসহ ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে গ্রেফতারদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, থানা পুলিশের একটি চৌকস দল ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর উচ্চ বিদ্যালয়ের পেছনের আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফাতেমা আক্তার প্রিয়া ও তার স্বামী রাকিবুল হাসানকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে আটক ব্যক্তিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, ইতোপূর্বে নিজ ঘরে বসে ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হন ফাতেমা আক্তার প্রিয়া। তাদের উভয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

-6b096b0dde997.jpg)