Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

চকরিয়ায় ২৫ মামলার আসামি তৌহিদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। 

তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চকরিয়া থানা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি আরিফুর রহমান। তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর পূর্ব বড় ভেওলার ঈদমনি উত্তরপাড়া ও ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি তিনি।

গ্রেফতারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। অপরাধলব্ধ অর্থে চকরিয়ার কাকারা ও বান্দরবানের লামার ফাইতং এলাকায় বাড়িসহ সম্পদ গড়ে তোলার তথ্যও মিলেছে। তার সহযোগী ও অবৈধ সম্পদের উৎস শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে থানার ওসি ছাড়াও পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী ও অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হকসহ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

যুবদল নেতার সঙ্গে কথা বলে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন এসআই, অতঃপর...

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

স্বর্ণের বার বলে লোহা বিক্রি, গ্রেফতার ২

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

যেভাবে গ্রেফতার হন সাবেক এমপি আনারের মেয়ে

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

আরও পড়ুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম