Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

Advertisement

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি হাতে তৈরি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিন ব্যক্তি মোটরসাইকেলে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাঁচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেট্রলবোমার অংশবিশেষ উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে ভারতীয় তরুণ, কিশোরীকে বিয়ে

প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে ভারতীয় তরুণ, কিশোরীকে বিয়ে

বহিষ্কারের পর এবার সাইবার আইনে মামলা অন্তুর বিরুদ্ধে

বহিষ্কারের পর এবার সাইবার আইনে মামলা অন্তুর বিরুদ্ধে

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

জহির উদ্দিন স্বপন দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

আরও পড়ুন

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

ভোরে বাইকে এসে উজিরপুরে গ্রামীণ ব্যাংকে তিন পেট্রলবোমা নিক্ষেপ

জয়পুরহাটে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

সতিনকে ফাঁসাতে নিজ মেয়েকে নিখোঁজের নাটক, অতঃপর...

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম