Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

Advertisement

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা আট যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়েছে। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে যৌথ অভিযান চালান এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। অভিযানে সন্দেহভাজন আট যাত্রীর দেহ তল্লাশি করে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনার চেষ্টা করা হচ্ছিল।

তবে স্বর্ণগুলো কিভাবে বহন করা হচ্ছিল এবং যাত্রীরা এর বৈধ মালিকানা বা আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পেরেছিলেন কিনা, সেই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে জব্দ করা স্বর্ণের বিপরীতে কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে। স্বর্ণ জব্দ ও রাজস্ব আদায়ের পর সংশ্লিষ্ট আট যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

আরও পড়ুন

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

বিএনপি নেতার ঘাটে বালু উত্তোলনে বাধা, জামায়াত কার্যালয়ে হামলা-ভাঙচুর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

গ্রেফতারের খবরে থানায় হাজির হয়ে চীনা যুবককে ‘স্বামী’ দাবি একাধিক নারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম