Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার চৌডালা ও রহনপুর ইউনিয়নের মচকইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— চৌডালা ইউনিয়নের সোনারপাড়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান মিঠু (৫২) এবং রহনপুর ইউনিয়নের মচকইল গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহবুব হাসান বাবু।

মাহবুব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হাসান রশিদুজ্জামান বিপ্লবের চাচাতো ভাই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাসান রশিদুজ্জামান বিপ্লবের কর্মী ও সমর্থকরা। এ ঘটনার পর তৎপর হয়ে ওঠে পুলিশ এবং রাতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর...

জন্মদিনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কেটে ফেসবুকে পোস্ট এসআইয়ের, অতঃপর...

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

আরও পড়ুন

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম