Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

শ্রীনগর থানা

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে স্যান্ডেল ভাসতে দেখে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে মোস্তাফিজুর (৪) ও সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে আলিফ (৩)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে পাশের পুরোনো বাড়িতে ঘুরতে যান। সেখানে তিনি বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি বাড়িসংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুদের খাবার খাওয়ানোর জন্য মা ডাকতে এসে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ, ‘বাকিতে’ রফাদফার অভিযোগ

ঢাকায় নিয়ে কিশোরীকে ধর্ষণ, ‘বাকিতে’ রফাদফার অভিযোগ

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ফেসবুকে ছবি দেওয়ার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

তিন যুবকের কাছে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

পুকুরে ভাসছিল স্যান্ডেল, উদ্ধার হলো দুই ভাইয়ের লাশ

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম