Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

মোহন

Advertisement

বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। ফেসবুক লাইভে তিনি বলেন- ‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’

বুধবার (২৫ নভেম্বর) থেকে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচিত ছিলেন মোহন।

ভাইরাল হওয়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দলের কিছু নেতাকর্মী তাকে ব্যবহার করেছেন এবং নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় জড়িয়েছেন। এখন দলের কঠিন সময়ে ওই নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশে থাকা কর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকার সময় যারা পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের কারণে তাকে এখনো দলীয় মামলার বোঝা বহন করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের মামলার পাশাপাশি দলীয় মামলার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় বিদেশে অবস্থানরত সাবেক নেতাকর্মীদের উদ্দেশে আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করেন মোহন।

ডিসেম্বর মাসের প্রসঙ্গ টেনে তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় ঢুকিয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সবকিছুতে ছিলি। তোদের দেওয়া দলীয় মামলা এখনো চালাতে হচ্ছে। এখন দলের কঠিন সময়ে জামায়াত-বিএনপির মামলা চালাব, নাকি দলীয় মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস। তোরা দুই নাম্বার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

গোমস্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

আরও পড়ুন

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

‘তোরা বিদেশে পালিয়ে গেলি কেন?’ —নেতাদের ওপর কর্মীর ক্ষোভ

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম