Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

Advertisement

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আয়োজিত জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 

তিনি বলেন, জামায়াতের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবেও আবেদন করা হবে। 

হামিদুর রহমান আজাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময় যেন ১১টি দলকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।

জাতীয় সংলাপের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য জানিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চায় জোটের দলগুলো। এ সংলাপেও ১১ দল একসঙ্গে অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

যে কারণে ছাত্র সংসদ নেতাদের ডেকেছেন জামায়াত আমির

যে কারণে ছাত্র সংসদ নেতাদের ডেকেছেন জামায়াত আমির

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

আরও পড়ুন

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম