Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ এএম

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটির প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। দাবি পূরণ না হলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি ও হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করাকে কোনোভাবেই কাকতালীয় মনে করার সুযোগ নেই। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হেয়প্রতিপন্ন করার এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবেদনে মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি—এমন বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ দাবি করে জামায়াতের এই নেতা বলেন, প্রতিবেদন প্রকাশের আগে জামায়াত আমিরের দপ্তর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ বলে উল্লেখ করাকে সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

ফিলিস্তিন প্রসঙ্গে প্রতিবেদনের বক্তব্যের কড়া সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের বহু সরকার ও জনগণেরই অবস্থান; একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যমূলক বিকৃতি। 

তিনি স্পষ্ট করেন যে ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী। 

প্রতিবেদনের উৎস ও প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার দাবি, পুরো প্রতিবেদনটি মূলত একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি, যিনি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রশংসাসূচক চলচ্চিত্র ‘বাবা’-এর রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তার এই রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

মিয়া গোলাম পরওয়ারের মতে, যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ আখ্যা দিয়ে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই অংশ।

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। তাই ‘দ্য অস্ট্রেলিয়ান’কে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করে ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ, সংশোধনী ছাপানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি; অন্যথায় আইনি পথে হাঁটার কথাও বলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

আরও পড়ুন

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম