Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

Advertisement

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন।

বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই টিমকে। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ-সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এটা চলমান থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা রয়েছে দলটির।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

পানিসম্পদমন্ত্রী গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আরও পড়ুন

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম