Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

Advertisement

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার এজাহারে ১৬৮ নম্বর আসামি হিসেবে রাকিবুল হাসানের নাম রয়েছে। তিনি ডিবির লালবাগ জোনের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত রয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের সময় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ বিএনপি কর্মী মকবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলাটি তদন্তকালে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে সহযোগিতার অভিযোগে রাকিবুল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

গত ২৫ নভেম্বর সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশের আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন রাকিবুল হাসান। সেগুলো যাচাই-বাছাই করা হবে। মামলাটি বর্তমানে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

সেই এসপি আজাদ গ্রেফতার

সেই এসপি আজাদ গ্রেফতার

৪ পুলিশ কর্মকর্তাকে আটক, নজরদারিতে অনেকেই

৪ পুলিশ কর্মকর্তাকে আটক, নজরদারিতে অনেকেই

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

আরও পড়ুন

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

মিরপুরে নাশকতার মূলহোতা ‘কাইল্যা তছলিম’ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম