Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

Icon

আবু তাহের বাপ্পা, সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

Advertisement

রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে দ্রুত সর্বদলীয় সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এই সংকট কোনো একটি রাজনৈতিক দলের বিষয় নয়; বরং এটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার। সংকট মোকাবিলায় দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বিত আলোচনা করা জরুরি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করতে হবে।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। এই সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, জনজীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায়কে বাংলাদেশের জন্য বড় অর্জন উল্লেখ করে মঞ্জু বলেন, এই রায়ের নৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব কাজে লাগিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি আরও জোরদার করতে হবে। পাশাপাশি, ক্যাম্পের ভেতরে মাদক ও অপরাধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল শরণার্থী সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতি জড়িত। দীর্ঘদিন ধরে শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গারা মানসিক ও সামাজিক সংকটে ভুগছেন, যা বাংলাদেশের জন্য নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, সংকটের স্থায়ী সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের রায়কে ভিত্তি করে বাংলাদেশকে কৌশলগতভাবে এগোতে হবে এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে হবে।

সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সেজন্য বাংলাদেশকে দক্ষ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান মজবুত করতে দেশের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বাড়ানো প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন লেখক ও চিন্তক আব্দুল হালিম, এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক এবং সহদপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী। অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ইমরান খানের বোনের বিরুদ্ধে মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

রোহিঙ্গাদের পক্ষে আইসিজের রায়ের সব নির্দেশ মানবে না মিয়ানমার

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

মধ্যরাতে বাসার আলমারি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, ঘটনাস্থলে নয়ন

ইতিহাসের দায় বনাম গণতান্ত্রিক ভবিষ্যৎ: বাংলাদেশের রাজনীতিতে এক সন্ধিক্ষণের টানাপোড়েন

ইতিহাসের দায় বনাম গণতান্ত্রিক ভবিষ্যৎ: বাংলাদেশের রাজনীতিতে এক সন্ধিক্ষণের টানাপোড়েন

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম